একাডেমি কার্যক্রম চালাকালে র্যাগ-ডেসহ সব ধরণের অনুষ্ঠান, মাইকিং, সাউন্ড বক্স ও বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করা থেকে শিক্ষার্থীদের বিরত থাকার আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রশাসন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুত্ফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
জানতে চাইলে প্রক্টর লুত্ফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরণের অনুষ্ঠান, নাচ, গান, খেলাধুলা সবই চলবে। তবে শিক্ষার্থীদের মূল উদ্দেশ্য পড়ালেখা। তাই পড়ালেখার অনুকূল পরিবেশ বজায় রাখা জরুরী। কিন্তু একাডেমি কার্যক্রম চালাকালে র্যাগ ডে, মাইকিং, সাউন্ড বক্স ও বিভিন্ন বাদ্যযন্ত্র পড়ালেখার বিঘ্ন ঘটায়। তবে মিছিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মিছিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক নিষিদ্ধ রয়েছে।
