মধ্যবতী নির্বাচন সংলাপের সম্ভাবনা নেই: কামরুল

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৫, ১৪:৪০
 
খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, মধ্যবতী নির্বাচন সংলাপের সম্ভাবনা নেই। ২০১৯ সালে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রববিার রাজধানীর সেগুনবাগিচাস্থ বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, সে নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপিকে আর ভুল করা ঠিক হবে না। আগামী নির্বাচনের আরো চার বছর সময় বাকি রয়েছে। এ সময় তাদের দল গোছানো উচিত
অযথা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করার জন্য তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানান।
জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ প্রমুখ।