রাজধানীর পুরানা পল্টনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার দুপুর পৌনে ২টার দিকে পুরানা পল্টনের বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সামনে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনানাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।
