রাজধানীতে যাত্রীবাহী বাস বন্ধ!, দুর্ভোগে মানুষ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৩:১৩



পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীতে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। সোমবার সকাল থেকে রাজধানীর প্রধান প্রধান সড়কে অল্পসংখ্যক রিকশা, সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কার ছাড়া তেমন কোন যান চলাচল করতে দেখা যায়নি।
তবে এই বিষয়ে বাস মালিকদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে এই অঘোষিত বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অনেককে পায়ে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে। আবার অনেককে অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে রিকশা বা সিএনজি অটোরিকশা ভাড়ায়।