খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তালা দিয়েছে পুলিশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৩:৫৫


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তালা দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে পুলিশের পক্ষ থেকে এই তালা লাগানো হয়।

তবে সেখানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা এ ব্যাপারে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন।