কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করছেন খালেদা জিয়া

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৫, ১৬:১৭
 
 
গুলশান কার্যালয় থেকে সোমবার বিকেলে বের হওয়ার চেষ্টা করছেন অবরুদ্ধ থাকা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিকেল পৌনে ৪টায় তিনি নীচে নেমে এসে গাড়িতে অবস্থান নেন। পুলিশের বাধার কারণে তিনি বের হতে পারছেন না। এদিকে, খালেদা জিয়াকে বের হতে বাধা দেয়া অবস্থায় তার প্রেস সচিব শিমুল বিশ্বাস সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য রাখছেন। সেখানে অবরুদ্ধ কয়েকজন নেত্রী মূল ফটকে চিৎকার করছেন খুলে দেয়ার জন্য। অন্যদিকে নেতাকর্মীকে দমন করতে মূল ফটকের বাইরে পুলিশ পিপার স্প্রে  করে। 
এর আগে খালেদা জিয়ার গুলশান-২ এর রাজনৈতিক কার্যালয়ের সবগুলো গেটে তালা লাগিয়ে দেয় পুলিশ। সোমবার সকালে কার্যালয়ের গেটে তালা লাগায় সেখানে কর্তব্যরত পুলিশ। তবে পুলিশের পক্ষ থেকে তালা লাগানোর দায় স্বীকার করা হয়নি।