মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার ৬৪

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৮

রাজধানীতে মাদকদ্রব্যসহ ৬৪ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ২২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গত সোমবার সকাল ছয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে। ডিএমপি সূত্র জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে মোট ২২ হাজার ৪ শত ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৩০৪ গ্রাম ওজনের মোট ১ হাজার ৮ শত ১৫ পুরিয়া হেরোইন, ৩ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৫ বোতল ফেন্সিডিল, ২১ বোতল দেশি মদ ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা রুজু হয়েছে।