নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠায় শপথ নিল ইউনিলিভার বাংলাদেশ ও ইউএন উইমেন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৮

ইউনিলিভার বাংলাদেশ এবং ইউএন উইমেন এ বছর আন্তর্জাতিক নারী দিবস ২০১৯ উপলক্ষে গত সোমবার রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ১০ দিনব্যাপী এক কর্মসূচি উদ্বোধন করে। এ প্রোগ্রামের মূল উদ্দেশ্য এবার এমন একটি পদযাত্রা শুরু করা যার মাধ্যমে নারী-পুরুষ বৈষম্য দূরীকরণ এবং শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বৃদ্ধি হবে। এ কর্মসূচির আওতায় ৮ মার্চ পর্যন্ত মোট ৪টি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে নারী-পুরুষ সমতা প্রতিষ্ঠায় শপথ নেওয়া হয়।

এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ব্র্যাক, সিটিব্যাংক এন.এ. বাংলাদেশ, গ্রামীণফোন, জি এস কে বাংলাদেশ, এইচ এস বি সি বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ, নেসলে বাংলাদেশ লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের কর্পোরেট প্রধানরা। নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ডিন ও ডিরেক্টর এবং ব্র্যাক ও ট্রেস দেস হামেস-এর মতো সংস্থার ডিরেক্টররাও উপস্থিত ছিলেন । ইউনিলিভার বাংলাদেশের সি ই ও এবং ম্যানেজিং ডিরেক্টর কেদার লেলে, ইউ এন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাভা এবং ইউনিলিভার এর গত ১০ বছরের সিইও পল পলমান অনুষ্ঠান উদ্বোধন করেন। —প্রেস বিজ্ঞপ্তি