লেগুনায় পিকেটারের আগুন, আহত আনসার সদস্য

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৫, ১০:৫৯
 
রাজধানীর কদমতলীতে পিকেটারের দেয়া আগুনে মনোয়ার নামে এক আনসার সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে লাল মসজিদের কাছে এই ঘটনা ঘটে। 
কদমতলী থানা সূত্রে জানা গেছে, ভোরে কদমতলীর লাল মসজিদের কাছ থেকে একটি লেগুনায় করে মনোয়ার থানার দিকে যাচ্ছিলেন। এসময় চার-পাঁচজন পিকেটার লেগুনাটির সামনের কাঁচ ভাঙচুর করে। পরে পেট্রোল ঢেলে আগুন দেয়। এতে মনোয়ারের শরীরের কিছু অংশ পুড়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা তেমন গুরুতর নয়।