বিজ্ঞানের দিক থেকে হজম বলতে শরীরে খাদ্য প্রবেশের পরে সঠিকভাবে শক্তি ও খাদ্য গুণে বিভক্ত হয়ে শরীরে আত্তীকরণের প্রক্রিয়াকে বোঝায়। তাই শরীরের সুস্থতার জন্য হজম একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। বদহজম, কোষ্ঠকাঠিন্য, আইবিএস এবং অন্যান্য হজম সংক্রান্ত সমস্যা সামগ্রিকভাবে স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। সঠিকভাবে খাবার হজম না হলে শরীরের এনার্জি লেভেল কমে যায়, দুশ্চিন্তা বৃদ্ধি পায়, লিভারে সমস্যা হয়, ওজন বৃদ্ধি পায়, এমনকি পরিপাক তন্ত্রের ক্ষতি হতে পারে। তাই হজম শক্তিকে ভালো করার জন্য কিছু ব্যাপারে সচেতন হতে হবে। নিয়মিত খাদ্য তালিকায় আঁশ জাতীয় খাবার রাখতে হবে, খাবার ভালো করে চিবিয়ে খেতে হবে, প্রতিদিনের খাদ্য তালিকায় পর্যাপ্ত পানি, রসালো ফল বা ডিটক্স থাকতে হবে। পাশাপাশি পরিপাকতন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রোবায়োটিক নিয়মিত গ্রহণ করা প্রয়োজন। প্রতিদিনের খাবার একটি নির্দিষ্ট সময়ে তৈরি করতে হবে এবং সময় মতো খেতে হবে। বিশেষ করে প্রাতরাশ, মধ্যাহ্নভোজ ও রাতের খাবার নির্দিষ্ট সময়ে গ্রহণ করার অভ্যাস তৈরি করতে হবে।
লেখক : ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ
