রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেলে ব্যবসায়ী আবদুল হামিদকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে র্যাব। আটককৃতর নাম মাইনুদ্দিন। সোমবার গভীর রাতে মূল পরিকল্পনাকারী সন্দেহে তাকে চট্টগ্রাম থেকে র্যাব-৩-এর সদস্যরা আটক করে।
র্যাব সূত্র জানায়, গত ১ জানুয়ারি সন্ধ্যার দিকে রাজধানীর ফকিরাপুলের একটি আবাসিক হোটেল থেকে আবদুল হামিদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যবসায়ীর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সন্দেহে মাইনুদ্দিনকে ধরতে র্যাব সদস্যরা অভিযান শুরু করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর সদস্যরা চট্টগ্রাম থেকে মাইনুদ্দিনকে আটক করে।
