জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে দলটির নিষিদ্ধের দাবিতে আন্তর্জাতিক মহলের সমর্থন আদায়ে মানববন্ধন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি মানবাধিকার সংগঠন 'হিউম্যান সাপোর্ট কর্পোরেশন'। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই মানববন্ধনে একাত্তরের যুদ্ধাপরাধীদের ফাঁসিও দাবি করা হয়।
