পিটারসেনের অবসর ঘোষণা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ১৭:২৬
 
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ওপেনিং ব্যাটসম্যান আলভিরো পিটারসেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্ট শেষ হওয়ার পর মঙ্গলবার নিজের অবসরের ঘোষণা দেন ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়।
ক্যারিয়ারে পাঁচ সেঞ্চুরি এবং আট হাফ সেঞ্চুরি করা পিটারসেন ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে নিজের সর্বোচ্চ ১৮২ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২১ ওয়ানডে এবং দুটি টি-২০ ম্যাচও খেলেছেন পিটারসেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট এবং ইংল্যান্ডে রকাউন্টি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পিটারসেন।