হিন্দু নারীদের ৪টি করে সন্তান নেয়ার পরামর্শ বিজেপি নেতার

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৫, ২১:৩৮
 
ভারতের ক্ষমতাসীন দলে বিজেপির একজন এমপি অন্তত চারটি সন্তান নেয়ার জন্য হিন্দু নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। 'ধর্ম রক্ষার' নামে তিনি এই আহ্বান জানিয়েছেন বলে খবরে জানিয়েছে এনডিটিভি।
মঙ্গলবার এক বক্তব্যে সাক্ষী মহারাজ বলেন, পরিবার বড় করা হিন্দুদের একটি কর্তব্য হিসেবে দেখা উচিত।
মিরাট নগরীতে এক ধর্মীয় সমাবেশে তিনি বলেন, 'হিন্দু ধর্মকে রক্ষায় হিন্দু নারীদের প্রত্যেকের অন্তত চারটি সন্তান নেয়ার সময় এসেছে।'
মহারাজার এই বক্তব্যকে ঘিরে ব্যাপক হৈচৈ শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিরোধী দলীয় নেতারা প্রধানমন্ত্রী মোদির কাছে এই বক্তব্যে ব্যাখ্যা দাবি করেছেন।
কংগ্রেস দলীয় জ্যেষ্ঠ নেতা অভিষেক মানু সিংভি বলেন, 'ওই বক্তব্যের পর ২৪ ঘণ্টা পার হয়ে যাবার পরও কেন প্রধানমন্ত্রী মুখ খুলছেন না? এটা কি ভারতের নতুন জনসংখ্যানীতি? দেশবাসী এর জবাব চায়।’
সাক্ষী মহারাজ নামের ওই আইন প্রণেতা ভারতীয় জনতা পার্টি মনোনয়ন নিয়ে উত্তর প্রদেশ থেকে নির্বাচিত হন।