৩ দিন পর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের প্রধান ফটকের তালা খুলে দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এই তালা খুলে দেয়া হয়। তবে তালা কারা খুলেছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'গেইটে এখন তালা নেই। যারা তালা লাগিয়েছেন তারাই তালা খুলেছেন।'
তালা খুলে দেয়া হলেও এখনো সেখানে অসংখ্য পুলিশ মোতায়েন রয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও রয়েছে।
