এসি মিলান ও ভ্যালেন্সিয়ার সঙ্গে হারের পর অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে কোপা ডেল রে তে ২-০ গোলে হারে দলটি।
প্রথমার্ধে রোনালদোকে ছাড়াই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। প্রচেষ্টা থাকা সত্ত্বেও গোলের দেখা পায়নি কোনো দলই।
বিরতির পর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অ্যাতলেটিকোকে এগিয়ে দেন গার্সিয়া। ১-০ গোলে পিছিয়ে থাকার পর রুদ্রিগেজের পরিবর্তে মাঠে নামেন রোনালদো। কিন্তু এরপরও গোলের দেখা পায়নি দলটি। বরং ৭৯ মিনিটে হোসে হিমেনেসের গোলে অ্যাতলেটিকোর ব্যবধান দ্বিগুণ হয়। বাকি সময় আক্রমণ চালালে শূন্য হাতেই মাঠে ছাড়ে রিয়াল মাদ্রিদ।
