রাজধানীর নীলক্ষেত মোড়ে পেট্রোল বোমা ছুড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নিলুফার ইয়াসমিন জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গুলিস্তান থেকে মিরপুরগামী নিউ সুপার সার্ভিস পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নিলুফার ইয়াসমিন জানান।
