খালেদা জিয়ার গুলশান কার্যালয় ফের তালামুক্ত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৫, ১৭:০৮
 
 
 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের প্রধান ফটক ফের তালামুক্ত। শুক্রবার সকাল ১০টা থেকে ফটকে কোনো তালা দেখা যাচ্ছে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরের কিছুটা আগে থেকে ওই দিন বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ফটকে তালা ঝুলতে দেখা গেছে। একই দিন সন্ধ্যার পর থেকে রাত ১১টা পর্যন্ত তালামুক্ত থাকলেও শুক্রবার সকাল ১০টা পর্যন্ত খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের প্রধান ফটক
তালাবদ্ধ দেখা গেছে।