আইন মন্ত্রী আনিসুল হকের বাসায় হাতবোমা হামলা চালানো হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে এই বোমা হামলা চালানো হল।
বনানী থানা সূত্রে জানা গেছে, বনানী ২ নম্বর রোডে মন্ত্রীর বাসায় একটি বোমা বিস্ফোরণ হয়। বাইরে থেকে বোমাটি বাড়ির সীমানার ভেতরে ছুঁড়ে মারা হলে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হননি। ঘটনার সময় মন্ত্রী বাসায় ছিলেন না।
