রাজধানীর ফার্মগেটে বাসে আগুন, অগ্নিদগ্ধ ১

আপডেট : ১০ জানুয়ারি ২০১৫, ১০:০০



রাজধানীর ফার্মগেটে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অমূল্য (৩৫) নামে এক ব্যক্তি অগ্নিদগ্ধ হয়েছেন। বিএনপির ডাকা অবরোধের পঞ্চম দিনে শনিবার সকাল ৭টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, শনিবার সকাল ৭টার দিকে তেজগাঁও মহিলা কলেজের সামনে গাবতলী পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় অমূল্য (৩৫) নামে বাসের একজন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।