ফরিদপুরের মধুখালীতে শনিবার সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শচীন সরকারের ছেলে নিহত অচিন্ত্য সরকার (২৮) উপজেলার ঘোড়াখালী গ্রামের বাসিন্দা।
জানা গেছে, অচিন্ত্য মধুখালী থেকে মাহিন্দ্র টেম্পু করে বাড়ী ফিরছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের মালেকা চক্ষু হাসপাতালের সামনে খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মাহিন্দ্র টেম্পুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য মারা যান। পুলিশ বাসটিকে আটক করেছে।
