মোঃ আব্দুর রশিদ
ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির প্রবীণ সদস্য ও দাউদকান্দি-১ কেন্দ্রের সুপারভাইজার মোঃ আবদুর রশীদ (১০১) ২৫ ফেব্রুয়ারি বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। তিনি স্ত্রী, পাঁচ মেয়ে, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোস্তফা কামা, সহ-সভাপতি নূরনবী খান, সম্পাদক আঃ মান্নান ও সমিতির অন্য নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
মোঃ মনির হোসেন
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সমপাদক ও বিশিষ্ট সমাজ সেবক অ্যাডভোকেট মোঃ মনির হোসেন (৫৮) মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ----- রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের রাজবাড়ী মাঠে প্রথম জানাজা ও বিকাল ৩টায় শরীফপুর দিঘীরপাড় ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক এমপি মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, গাজীপুর আদালতের জিপি আমজাদ হোসেন বাবুল প্রমুখ।
সমর দাস
বরিশাল নগরীর নব্বই দশকের অন্যতম ছাত্রনেতা সমর দাস (৪২) আর নেই। গত সোমবার রাতে চিকিত্সাধীন অবস্থায় বরিশাল শের-ই বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদ শুনেই ছুটে যান বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যন সাইদুর রহমান রিন্টুসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সমর দাস বরিশাল মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল ল-কলেজের সমাজসেবা সম্পাদক ছিলেন।
