২০ দলীয় জোটের অবরোধের মধ্যে শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে একটি বাসে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান ফটকের কাছে গুলিস্তান থেকে মিরপুরগামী বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।
