রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ২ নারী পুলিশ নিহত

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১১:৩৯
 
রাজধানীর ফকিরাপুলে সড়ক দুর্ঘটনায় দুই নারী পুলিশ নিহত হয়েছেন। এ ঘটনায়ে আরো কয়েকজন আহত হয়েছেন। রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার ভবানীপুর গ্রামের ভলু মিয়ার মেয়ে মনিরা (২২) ও কিশোরগঞ্জের কালিয়াচর উপজেলার ফিরপুরের গোলাম মোস্তফার মেয়ে আকলিমা (২২)।
মতিঝিল থানা সূত্রে জানা গেছে, ফকিরাপুল মোড়ে পুলিশ সদস্যদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ ঘটলে হতাহতের ঘটনা ঘটে। 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ১০ জনকে আনা হলে তাদের মধ্যে মনিরা ও আকলিমা বেগম মারা যান। এছাড়া শাহানাজ পারভীন, (২২), সোহাদা রহমান (২১), ইয়াসমিন (২২), লিজা আক্তার (২২), আলফা সুলতান (২২), ফরিদা (২৩), সীমা আক্তার (২৪) ও সালমা (২০) চিকিৎসাধীন আছেন।