গাজীপুরে সোমবার বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১১:১৩
 
গাজীপুরে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রবিবার সকালে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন এই কর্মসূচির ঘোষণা করেন।
ফজলুল হক মিলন জানান, ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শমশের মবিন চৌধুরীকে গ্রেফতার ও সারা দেশে ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা, গুলি এবং গ্রেফতারের প্রতিবাদে সোমবার গাজীপুরে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।