অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৮

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউপির গোলাই গ্রামে ডিবিসি নামের একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ  ও সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বুলডোজার দিয়ে এ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। সে সঙ্গে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। —ইত্তেফাক