‘খালেদা জিয়ার উপদেষ্টা ছয় কংগ্রেসম্যানের সই জাল করেছেন’

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১৬:২৯
 
ছয় কংগ্রেসম্যানের সই জাল করে বিবৃতি দেওয়ার সঙ্গে জাফর এফ. সরদার সাদী নামে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ উপদেষ্টা ও বৈদেশিক দূত জড়িত বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এই অভিযোগ করেন।
সিদ্দিকুর রহমান বলেন, সই জাল করে ভুয়া বিবৃতি প্রচার করে মার্কিন কংগ্রেসম্যানদের কাছে প্রবাসী বাংলাদেশিদের সুনাম ক্ষুণœ করেছে। ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি কর্মকা- থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ড. সিদ্দিকুর রহমান বলেন, আমরা সংশ্লিষ্ট কংগ্রেসম্যানদের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় তারা নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, এটাই বিএনপির মিথ্যার রাজনীতির উত্তম দলিল। সন্ত্রাস এবং মিথ্যাচারের রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর চেতনার রাজনীতি।
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে সিদ্দিকুর রহমান বলেন, রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক রহমান দেশত্যাগ করেছিলেন। তাই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার তার নেই।
তিনি বলেন, বাংলাদেশে একজন মুজিবসেনা বেঁচে থাকতে তারেক রহমান বাংলাদেশে যেতে পারবেন না। 
সিদ্দিকুর রহমান বলেন, বিএনপির অবরোধের নামে দেশে সন্ত্রাস করছে। বিএনপি একটি সন্ত্রাসী দল এবং পাকিস্তানের প্রেতাত্মা। বাংলাদেশে নির্বাচন হবে পাঁচ বছর পর। এর আগে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশের মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় সংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুল করিম, যুগ্ম-সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাছিব মামুন, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, কৃষিবিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, উপ-দফতর সম্পাদক আব্দুল মালেক, কার্যকরী কমিটির সদস্য শাহানারা রহমান, শাহাদত হোসেন, আশফাক মিশু, জসীম উদ্দিন খান মিঠু, শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী পমুূখ। 
সাংবাদিক সম্মেলন শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস নিয়ে আলোচনা সভা করা হয়। সভায় গত ৫ জানুয়ারি যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত শিবির নিষিদ্ধে আন্তর্জাতিক সমর্থন আদায়ে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজ ও মার্কিন পররাষ্ট্র দফতরের সামনে সমাবেশ সফল হওয়ায় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান ড. সিদ্দিকুর রহমান।