কেরাণীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ: ১ পুলিশসহ নিহত ৩

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ১৭:৩১
 
 
 
রাজধানীতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক পুলিশসহ তিনজনের মৃত্যু হয়েছে। মৃত পুলিশ সদস্যের নাম সেলিনা (২৫)। রবিবার বিকাল পৌনে ৩টার দিকে কেরাণীগঞ্জের নাজিরাবাগে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে—সেলিনা কদমতলীতে দায়িত্ব পালন করছিলেন। দুপুরের খাবার খেতে অটোরিকশায় করে থানা যাচ্ছিলেন। অটোরিকশাটিতে আরো এক মহিলা ছিলেন। অটোরিকশা নাজিরাবাগে পৌঁছাতেই একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। অটোরিকশাচালক ও দুই আরোহী গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিত্সকরা তাদের মৃত  ঘোষণা করেন।