উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন গতকাল মঙ্গলবার মানিকগঞ্জে চেয়ারম্যান পদে ২৬ জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ৫৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন মনোনয়নপত্র দাখিল করেন।
মানিকগঞ্জ সদর উপজেলাঃ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত ইসরাফিল হোসেন, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান (স্বতন্ত্র) জাকির পার্টি মনোনীত আকবর আলী। এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। ঘিওর উপজেলাঃ চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত হাবিবুর রহমান, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা খন্দোকার লিয়াকত হোসেন, জাসদের আফজাল হোসেন খান জকি, জাকের পার্টির শাহজাহান কবীর, আব্দুল আলিম খান মনোয়ার (স্বতন্ত্র), ফিরোজ আলম বাবু (স্বতন্ত্র), বেনজির আহমেদ (স্বতন্ত্র)। এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। দৌলতপুর উপজেলাঃ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত নূরুল ইসলাম রাজা, বর্তমান চেয়ারম্যান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোজাম্মেলক হক তোজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও আমিনুর রহমান। এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। শিবালয় উপজেলাঃ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত রেজানুর রহমান জানু ও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খান (স্বতন্ত্র) । এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সাটুরিয়া উপজেলাঃ চেয়ারম্যান পদে মনোয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত আব্দুল মজিদ ও বর্তমান চেয়ারম্যান বছির উদ্দিন ঠান্ডু (স্বতন্ত্র)। এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। সিংগাইর উপজেলাঃ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত শহিদুর রহমান, জাকের পার্টির একেএম সায়েদুর রহমান, সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান হান্নান (স্বতন্ত্র), লুত্ফর রহমান (স্বতন্ত্র) ও ওবায়দুর রহমান (স্বতন্ত্র)। এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। হরিরামপুর উপজেলাঃ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত দেওয়ান সাইদুর রহমান, সেলিম মোল্লা (স্বতন্ত্র) ও আলী হায়দার (স্বতন্ত্র)। এখানে পুরুষ ভাইস চেয়ানম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
কাপাসিয়ায় ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা জানান, গাজীপুরের কাপাসিয়ায় গতকাল বিভিন্ন দলের প্রার্থীরা কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোসাঃ ইসমত আরার নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার মোসাঃ ইসমত আরা জানান, চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমানত হোসেন খান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ এনামুল কবির, জাকের পার্টি মনোনীত প্রার্থী মোঃ মোশারফ হোসেন এবং ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী আসমা সুলতানা, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান আরিফ, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দীন আহম্মেদ সেলিম। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাবলু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মজিদ দরজি, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এ বি এম সাইফুল মোল্যা এবং উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক হাফিজুল হক চৌধুরী আইয়ুব। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রওশন আরা সরকার ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম।
