বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই এ ‘মহা পুনর্মিলনীর’ আয়োজন করেছে। ঐ দিন শুক্রবার সকাল সাড়ে ৮টায় বুয়েট মাঠে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হবে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনর্মিলনীতে অংশগ্রহণের জন্য অ্যালামনাই সদস্যদের আগামী ২২ জানুয়ারির মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের ডিএসডব্লিউ অফিসে (মোবাইল নং ০১৯৫০০৩১৭৫২ এবং ০১৫৫২৩৪৭৯৭৯) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
