শাহজালালে ৯ কেজি সোনাসহ আটক ১

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ২২:২৭
ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে নয় কেজি সোনা উদ্ধার করেছে শুল্ক বিভাগ। এ সময় এনামুল হক(২৫) নামের একজনকে আটক করা হয় বলে জানিয়েছেন শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার মো. জিয়া উদ্দিন।
এনামুল দুবাই এয়ারের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় নামেন। এসময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় তার দেহ তল্লাশি করা হয়। এসময় তার পকেট থেকে ৮০ টি সোনার বার জব্দ করা হয়।
এনামুলের বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
উদ্ধারকৃত সোনার ওজন নয় কেজি যার আনুমানিক মূল্য সাড়ে চার কোটি টাকা।