লাকসামে ট্রাকে আগুন, বাস ভাংচুর

আপডেট : ১১ জানুয়ারি ২০১৫, ২৩:২৩

রোববার রাত ৮টার দিকে লাকসাম পৌরসভার লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ছিলোনিয়া নামক স্থানে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ৪/৫টি যানবাহনে ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে কয়লা বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্টো-ট-১১-৪৩১২) উপজেলার কৃষ্ণপুর ইটভাটায় যাওয়ার পথে ছিলোনিয়া কালভার্ট সংলগ্ন এলাকায় পৌছানোর পর কয়েকজন দুর্বৃত্ত গাড়িটির গতি রোধ করে। তারা ইট-পাটকেল নিক্ষেপ করে ড্রাইভার আবদুল মতিন (২৭) এবং হেলপার শুভকে (১৫) মারধর করে গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে গাড়ির সিটসহ সামনের অংশ পুড়ে যায়। পরে লাকসাম ফায়ার স্টেশন থেকে দমকলবাহীনি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। লাকসাম থানা ওসি (তদন্ত) নাসির হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। তারা আহত ড্রাইভারকে প্রাথমিক চিকিৎসার জন্য প্রেরণ করে। অপরদিকে, ৪/৫টি ছোট-বড় যানবাহন ভাংচুর করা হয়। লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।