সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ২৯ নেতাকর্মী আটক

আপডেট : ১২ জানুয়ারি ২০১৫, ১২:০৬



সাতক্ষীরায় নাশকতার আশংকায় বিএনপি-জামায়াতের ২৯ নেতাকর্মীসহ মোট ৬৭ জনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে তালা উপজেলা যুবদল সভাপতি হাফিজুর রহমান ও কৃষকদল সভাপতি আব্দুল আলীসহ বিএনপির ২৫ জন এবং দেবহাটার সখিপুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা ময়নুদ্দিন ময়নাসহ জামায়াতের চারজন নেতাকর্মী রয়েছেন।   
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা  উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি আরো জানান, জেলায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।