প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৫, ১৩:২৯আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৩:২৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি টয়লেট থেকে চারটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কলা ভবনের নিচ তলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পাশের একটি টয়লেটে ককটেলগুলো উদ্ধার করা হয়। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।