ভারতের উত্তর প্রদেশে বিষাক্ত মদ পান করে ৩১ জনের মৃত্যু হয়েছে। প্রদেশটির পুলিশ এ খবর নিশ্চিত করেছে।
লক্ষ্ণৌ ও উন্নাও গ্রামের বাসিন্দারা মদ পান করার পর অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনায় ১শ জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটিতে প্রতিবছর এ্যালকোহলজাতীয় পানীয় করে বহু মানুষের মৃত্যু ঘটে। ২০১১ সালে পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনায় প্রায় ১৭০ জনের প্রাণহানি ঘটে। প্রদেশটির প্রধান মেডিক্যাল কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, দুইটি হাসপাতালেই অন্ততপক্ষে ১২৩ জন ভর্তি হয়েছে। ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে তারা। সরকারের মুখপাত্র রাজেন্দ্র চৌধুরী বার্তা সংস্থা এএফপি’কে জানিয়েছে, কর্তব্যে অবহেলার অপরাধে স্থানীয় প্রশাসনের বেশ কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। সূত্র-বিবিসি।
