ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৪:৪০

ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় হয়েছেন আরো ৬ জন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও-রানীশংকৈল সড়কের কুমারগঞ্জ নাকম স্থানে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার ফুটানী বাজার এলাকার শামীম হোসেন ও করনাইট গ্রামের আনু মোহাম্মদ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও-রানীশংকৈল সড়কের কুমারগঞ্জ নাকম স্থানে দুটি মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষ হয়। এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আরো ৬ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রানীশংকৈল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার মোহন্ত দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি করেছেন।