জয়পুরহাটে ট্রাকে আগুন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৫, ১৪:৪৩



জয়পুরহাট সদর উপজেলার কুটিবাড়ী ব্রিজ এলাকায় মঙ্গলবার ভোরে একটি বাঁশ বোঝায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ সরকার জানায়- মঙ্গলবার ভোর রাতে ওই স্থানে একটি বাঁশ বোঝায় ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। নীলফামারী থেকে বাঁশ নিয়ে ট্রাকটি রাজশাহী জেলার মোহনপুর যাচ্ছিল। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এদিকে নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থান থেকে ৫ বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।