হঠাৎ ভোরে প্রধানমন্ত্রীর কণ্ঠ চমকে দিল বন্যাকে।
অন্য দিনের মতোই চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘গানে গানে সকাল শুরু’ মঙ্গলবার ৭টা ৪০ মিনিটে শুরু হয়। নিজের জন্মদিনে গান গাইতে এসেছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। দর্শকের সরাসরি করা ফোন ধরতেই প্রধানমন্ত্রীকে বলতে শোনা গেল, ‘শুভ সকাল। বন্যাকে আমার আন্তরিক শুভেচ্ছা। শুভ জন্মদিন বন্যা।...’
জন্মদিনে এত ভোরে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে চমকে গেলেন বন্যা। জবাবে বন্যা বলেন, ‘‘আপা, হঠাৎ রবীন্দ্রনাথের একটা লাইন শুধু মনে পড়ছে, ‘হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত’।’’
এ ঘটনার পর থেকে ফেইসবুকজুড়ে বইছে মন্তব্যের বন্য।
