ভারতের উত্তরপ্রদেশের গঙ্গা নদীতে শতাধিক লাশের সন্ধান পাওয়া গেছে। কানপুর ও উন্নাওয়ের মাঝামাঝি পারিয়ার কাছে অর্ধগলিত লাশগুলো ভাসতে দেখা গেছে। সেগুলি উদ্ধার করার কাজ শুরু হয়েছে। খবর: জি-নিউজের।
কানপুর ও উন্নাওয়ের প্রশাসন আলাদা আলাদা করে ঘটনার তদন্ত শুরু করেছে। দেহগুলির শেষকৃত্যের নির্দেশ দেয়া হয়েছে।
উন্নাওয়ের সাব ডিভিশানাল ম্যাজিস্ট্রেট বলেছেন, নদীর জল হঠাৎই নেমে যেতেই দেহগুলি ভেসে উঠেছে।
তবে এতগুলি দেহ কীভাবে গঙ্গায় এল? তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।
