হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো থেকে ১৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ ও শুল্ক গোয়েন্দা বিভাগ। বুধবার বিকাল সাড়ে তিনটার দিকে বাংলাদেশে বিমানের দুবাই থেকে ঢাকাগামী একটি ফাইটে অভিযান এগুলো উদ্ধার করা হয়।
কাস্টমস হাউজের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম জানান, ফাইটটি সকাল সাড়ে ১১টার দিকে বিমান বন্দরে পৌঁছায়। গোপন সংবাদে খবর ছিল যে, বিমানের কার্গোর কোন একটি লাগেজে স্বর্ণের বার রয়েছে। বিমানের লাগেজগুলি স্ক্যানিংয়ে না দিয়ে প্রত্যেকটি লাগেজ তল্লাশি করা হয়। প্রায় তিন ঘণ্টা অনুসন্ধানশেষে সাড়ে তিনটার দিকে একটি লাগেজ থেকে ১৪ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। লাগেজের মালিককে এখনো পাওয়া যায়নি।
