রাজধানীতে পৌষ সংক্রান্তির ঘুড়ি র‌্যালি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৫, ২০:১৪
 
 
 
 
 
 
                       
পৌষ সংক্রান্তি উত্সব উপলক্ষে রাজধানীতে বুধবার ঘুড়ি র‌্যালি বের হয়েছে। শাহবাগস্থ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলপ্রাঙ্গণ থেকে ঢাকাবাসী সংগঠনের উদ্যোগে এ র‌্যালি বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশস্থ ফিলিপাইন দূতাবাসের  রাষ্ট্রদূত ভিসেন্ট ভিভেনসিও টি ব্যান্ডেলিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান, বাংলাদেশস্থ রিপাবলিক অব সেসেলস দেশের অনারারি কনসাল আমীরুজ্জামান, বাংলাদেশ জাতীয যুব সংগঠন ফেডারেশনের সভাপতি  দুলাল বিশ্বাস, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং কম্যুনিকেশন ম্যানেজার রাজিউর রহমান।
সভায় সভাপতিত্ব করেন ঢাকাবাসী সংঠনের সভাপতি ও বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সভাপতি মো. শুকুর সালেক। উপস্থিত ছিলেন ঢাকাবাসী সংগঠনের মহাসচিব শেখ খোদাবকস, সদস্য রাসেল মাহমুদ।
বিপুল উত্সাহ-উদ্দিপনার মধ্য দিয়ে রং-বেরঙের বিভিন্ন ঘুড়ি নিয়ে শিশু-কিশোর-যুবারা ঘোড়ার গাড়িতে চড়ে বাদ্যযন্ত্র বাজিয়ে র্যালিতে অংশ নেয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।