চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজার এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের (ঢাকা মেট্রো-উ ১৪-১৬৩৬) একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধকারীরা। বুধবার রাত সাড়ে ৮ টায় এ অগ্নিকা- ঘটায় তারা। এতে ঢাকাগামী কাভার্ড ভ্যানটির অধিকাংশ মালামাল পুড়ে গেছে। পুলিশ এই ঘটনায় এক শিবিরকর্মীকে আটক করেছে। আটককৃত শিবিরকর্মী বলাখালের মুনছুর আহম্মেদ (২৬)।
কাভার্ডভ্যান চালক শওকত জানান, সড়কের ওপর গাছের গুড়ি ফেলে বাধা সৃষ্টি করা হয়েছিল। প্রতিবন্ধকতা দেখে গাড়ির গতি কমিয়ে আনলে মুখোশধারী কয়েক যুবক ভাংচুর শুরু করে। পরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামছুল আলম বলেন, এই ঘটনায় প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. শাহ আলম বলেন, নাশকতা ঠেকাতে উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে। এছাড়া পিকেটিংরত অবস্থায় উপজেলার বিভিন্ন স্থান থেকে ৬ জনকে আটক করা হয়েছে।
