দ্বিতীয় সেমিফাইনালে আজ

শেখ রাসেল ও বসুন্ধরা কিংস মুখোমুখি

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ২১:১৩

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে তখনও আবাহনী এবং শেখ জামাল মাঠে নামেনি। তার আগেই বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ ব্রুজেন অস্কার ভিআইপি চেয়ারে। দেখতে এসেছেন আবাহনী এবং শেখ জামালের কৌশল। হয়ত তিনি নিশ্চিত হয়ে ছিলেন ফাইনালে উঠবেন। ফাইনালে আবাহনী অথবা শেখ জামাল খেলবে। সেখানে তারা কেমন কৌশলে খেলতে পারেন তা আরো একবার দেখে নিতে গিয়েছিলেন মাঠে। কিন্তু শেখ রাসেল প্রস্তুতি নিয়ে রেখেছে কাগজে-কলমে বড় দলের বিপক্ষে মরণ কামড় দেবে বলে। বসুন্ধরা কিংস বড় দল। তাদের হাতে আছে সব ভালো ভালো খেলোয়াড়। আবাহনী সব কিছু জেনে শুনেই ২৩ নভেম্বর ফাইনালে নামবে। কিন্তু বসুন্ধরা চায় আজ সেমিফাইনালের বাধা টপকে যেতে। সেটা পারবে কিনা তা পরিষ্কার হয়ে যাবে আজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল, বসুন্ধরা কিংস ও শেখ রাসেলের খেলা শুরু হবে বিকাল ৫টায়।