৭ কেজির অতিকায় নবজাতক

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৫, ১৮:১৫
 
অতিকায় নবজাতকের জন্ম দিয়েছেন রাশিয়ার একজন মা। ২৮ বছর বয়সী সেভেতলানা তাগান্তেসভা নামের ঐ মায়ের জন্ম দেয়া নবজাতকের ওজন ৬.৭৫ কেজি। বাচ্চাটির উচ্চতাও অস্বাভাবিক রকম বেশি। ৬২ সেন্টিমিটার উচ্চতার বাচ্চাটি, ছয় মাস বয়সী একটি শিশুর সমান।
ডাক্তার ও স্থানীয় হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, জীবনে এর আগে কখনো তারা এত বড় শিশু জন্ম হতে দেখেননি। জন্মের পর শিশুটি সুস্থ অবস্থায় রয়েছে।
কিন্তু সমস্যা হচ্ছে নবজাতকটির রাখার বিছানা নিয়ে। এত বড় নবজাতকের জন্য সুবিধাজনক বিছানা নেই তাদের। সেকারণে একটি বিশেষ বিছানা জোগাড় করতে হয়েছে তাদের।
অতিকায় এই নবজাতকটি মহিলাটির তৃতীয় সন্তান বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এর আগের দুই সন্তানও ছিল স্বাভাবিকের চেয়ে বড়। এর আগের দুই সন্তানের জন্মের সময় ওজন ছিল ৪.২ কেজি ও ৫.২ কেজি। সূত্র: বিবিসি