হাতকড়া পরা নারীর কাণ্ড

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ০২:৪৫

আসামির নিজেকে সবচে অসহায় বোধ করার কথা হাতকড়া পরা অবস্থায়। এই অবস্থায় তার পুলিশের পিছু নেয়া ছাড়া করার তেমন কিছু থাকে না। কিন্তু কথাটিকে মিথ্যা প্রমাণ করে দিলেন যুক্তরাষ্ট্রের পিটসবার্গের এক নারী। একটি শপিং মলে চুরির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে হাতকড়া পরায়। এরপর তাকে গাড়িতে তুলে কারাগারের দিকে গাড়ি চালিয়ে দেয় তারা। কিন্তু পথিমধ্যে ওই নারী হাতকড়া পরা অবস্থায় জানালা দিয়ে লাফ দিয়ে  আরেকটি টহল গাড়ির সামনের জানালা দিয়ে ভেতরে ঢুকে যান! এরপর হাতকড়া পরা অবস্থাতেই ওই গাড়ির ড্রাইভারকে কাবু করে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে প্রায় দেড়শ’ কিলোমিটার গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করেন।

কিন্তু মার্কিন পুলিশের সঙ্গে পাল্লা দিয়ে তিনি বেশি দূর যেতে পারেননি। কিছুদূর যেতেই পুলিশ তার গাড়িকে ধরে ফেলতে সক্ষম হয়। আগের চুরির মামলার সাথে এবার গাড়ি ছিনতাই ও পালানোর চেষ্টার মামলার আসামি হয়ে যান তিনি। এবার শাস্তির পরিমাণ কয়েকগুণ বেড়ে যাবে এটা হলফ করেই বলা যায়। -এপি