ব্যাংকে ডাকাতি করে পালানোর চেষ্টা করছিলেন রবার্ট। ব্যাংকের লোকজন তার পিছু নেয়। হঠাত্ করে গায়েব হলে গেলেন ডাকাত। কি মনে করে তারা সামনের একটা রেস্টুরেন্টে ঢুকে দেখেন পলাতক রবার্ট চিকেন ফ্রাই খাচ্ছেন! পালানোর সময় এই চিকেন ফ্রাই খাবার লোভ তাকে কারাগারে নিক্ষেপ করল।
পুলিশ বলেছে, সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে ওই লোকটি পালানোর সময় রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছিলেন। রেস্টুরেন্ট পার হয়ে একটু দূরে গিয়েই তিনি আবার দ্রুত গতিতে ফিরে এলেন। এরপর রেস্টুরেন্টে ঢুকে পড়েন। জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, তার চিকেন ফ্রাইয়ের প্রতি ভীষণ লোভ। ওই রেস্টুরেন্টের পাশ দিয়ে পালানোর সময় চিকেন ফ্রাইয়ের ঘ্রাণ পেয়ে তিনি ভুলেই গিয়েছিলেন যে তিনি ডাকাতি করে পালাচ্ছেন এবং লোকজন তাকে ধাওয়া করেছে। ভেতরে গিয়ে খাওয়া শুরু করতেই ধাওয়াকারীরা এসে তাকে ধরে ফেলে। -এপি
