ইটালির শিল্পী নিকোল স্ট্রিপোলি তারশিতোর ‘তারশিতো : এমব্রয়ডার দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী আয়োজন করেছে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস্। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে পক্ষকালব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি শিল্পী চন্দ্রশেখর সাহা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশে ইটালির রাদূত মারিও পামা, শিল্পী নিকোল স্ট্রিপোলি তারশিতো এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
আজ ১৭ জানুয়ারি চিত্রনায়িকা সুচিত্রা সেনের প্রথম মৃত্যুদিবস। এ উপলক্ষে একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন বিকেল ৪টা থেকে সুচিত্রা সেন অভিনিত ২টি করে চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে আজ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত ৩ দিনব্যাপী এক চলচ্চিত্র উত্সব এবং স্মরণ সভার আয়োজন করেছে একাডেমি। আজ সন্ধ্যা ৬টায় স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
