যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ১১:৩১
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। শনিবার সকাল পৌনে নয়টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা প্রাইমপ্লাস পরিবহনের একটি বাস যাত্রাবাড়ীর রায়েরবাগের পুনম সিনেমা হলের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা এতে আগুন ধরিয়ে দেয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর জানান, অগ্নিসংযোগের ঘটনায় কোন যাত্রী দগ্ধ হয়নি।
তবে অপর একটি সূত্র মারফত জানা যায়, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই্জন সামান্য দগ্ধ হয়েছেন। তবে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ই্উনিটে ভর্তি করানো হয়নি।