নৌকাডুবি: মা-মেয়েসহ নিহত ৩

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ১৭:২৭
 
 
নরসিংদী সদরের পুরাতন থানা সংলগ্ন হাড়িধুয়া নদীতে শনিবার দুপুরে নৌকাডুবির ঘটনায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।
 
নিহতরা হলেন— নরসিংদীর চরদিঘলদি গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী মোরশেদা বেগম (৪৫), মেয়ে সুর্বনা (৭মাস) ও পার্শ্ববতী বতুয়াদী গ্রামের সুফিয়া বেগম (৫৩)।
 
প্রত্যক্ষদর্শী ও নৌকাটির যাত্রীদের সাথে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে নৌকাটি পুরাতন থানা সংলগ্ন বিপিনসাহা ঘাট হতে চরদিঘলদী গ্রামের উদ্দেশে রওনা দেয়। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে ঘাট হতে কিছু দূর যেতেই হঠাত্ নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় বেশিরভাগ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও ঐ দুই নারী ও শিশুটিকে জীবিত উদ্ধার করা যায়নি।