তালায় ইউপি চেয়ারম্যানকে ৬ মাসের কারাদণ্ড

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৫, ১৮:৩১
 
 
সাতক্ষীরা তালা উপজেলার সরুলিয়া ইউপি চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বদরুজ্জামান মোড়লকে (৪৬) নাশকতা সৃষ্টির অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সকালে পাটকেলঘাটা থানা পুলিশ তালা উপজেলার যুগীপুকুরিয়া গ্রামের মৃত আবু বক্কর মোড়লের পুত্র বদরুজ্জামান মোড়লকে অবরোধে নাশকতা সৃষ্টির অপরাধে গ্রেফতার করে।
পরে সাতক্ষীরা জেলা এনডিসি রবিউল হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নাশকতা সৃষ্টির অপরাধে  তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।